প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: লালাগ্রন্থি কেন ফুলে যায়?
উত্তর: সাধারণত প্রদাহের কারণেই লালাগ্রন্থি ফুলে যায়, চোয়ালের দুই দিকে ব্যথা শুরু হয়। খেতে সমস্যা হয়। লালাগ্রন্থির প্রদাহের ৩০ শতাংশই হয় ভাইরাস বিশেষত মাম্পসের কারণে। অন্যান্য জীবাণু দিয়েও সংক্রমণ হতে পারে। এ ছাড়া লালাগ্রন্থিতে ক্রিস্টাল আকারে লালা জমা হয়ে পাথরে পরিণত হয় এবং গতিপথ বন্ধ করে দেয়। তখন তা ফুলে যায়। লালাগ্রন্থির প্রদাহকে বলে সায়ালোএডিনাইটিস, যা সাধারণত বয়স্কদেরই হয়।
অধ্যাপক অরূপ রতন চৌধুরী
দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল