প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: জলবসন্ত হলে কি মাছ খাওয়া নিষেধ?
উত্তর: অনেকেরই কুসংস্কার আছে যে জলবসন্ত হলে মাছ ও নানা ধরনের খাবার খাওয়া উচিত নয়। এসব ধারণা অমূলক। বরং এ সময় শিশুর শরীরে রোগ প্রতিরোধব্যবস্থা দুর্বল হয়ে পড়ে বলে পুষ্টিকর ও সুষম খাদ্য দিতে হবে। আমিষ, শর্করা ও ভিটামিনসমৃদ্ধ সব ধরনের খাবারই তাকে দিতে হবে।
ডা. আবু সাঈদ
শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল