প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: নবজাতকেরা কি সত্যিই হাসে?
উত্তর: দেড় মাস থেকে দুই মাস বয়সের মধ্যে একটি শিশু তার মা-বাবা বা পরিচিত কাউকে দেখলে চিনতে পারে এবং হাসতে শুরু করে। একে বলা হয় সোশ্যাল স্মাইল। এটি শিশুর বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ। দেড়-দুই মাসের একটি শিশু পরিচিত জনের সঙ্গে দৃষ্টি বিনিময় করে, তাদের চিনতে পারে এবং হাসে। তাই এই হাসি অর্থহীন নয় মোটেও।
ডা. প্রণব কুমার চৌধুরী
শিশুরোগ বিভাগ
চট্টগ্রাম মেডিকেল কলেজ