প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: করলা, চিরতার রস, ঘৃতকুমারীর রস ইত্যাদি খেলে কি রক্তে শর্করা বা চর্বি কমে?

উত্তর: ভেষজ গুণের জন্য ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ রোগীরা প্রায়ই এ ধরনের সবজি বা লতাপাতা খেয়ে থাকেন। তবে এ ধরনের খাবারের উপকারী মাত্রা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত নেই। অতিমাত্রায় ভেষজ উদ্ভিদের উপাদান যকৃৎ বা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। l আখতারুন নাহার, প্রধান পুষ্টিবিদ, বারডেম জেনারেল হাসপাতাল|