প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: গরমের দিনে ডাবের পানি বারবার পান করা যাবে কি?
উত্তর: ডাবের পানিতে প্রয়োজনীয় লবণ ও খনিজ উপাদান রয়েছে। গরমের দিনে আমরা ঘামের মাধ্যমে অনেক লবণ ও পানি হারাই। তাই ডাবের পানি পান করে সেই ঘাটতি পূরণ করা যায়। তবে যাদের কিডনি রোগ আছে এবং পটাশিয়াম কম খেতে বলা হয়, তাদের ডাবের পানি বর্জন করা উচিত। কারণ, ডাবের পানিতে পটাশিয়াম বেশি।
অধ্যাপক এবিএম আব্দুল্লাহ
ডিন, মেডিসিন ইউনিট, বিএসএমএমইউ।