প্রেমের রসায়ন

মডেল: সুহাস ও নিশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম এসেছিল নীরবে। কিন্তু শরীরের ভেতরে যে রসায়নের খেলা এতে প্রতিফলিত হয়, তা দুটি হৃদয়ের রসায়ন বা কেমিস্ট্রি।

এই আকর্ষণ আনে হরমোনের জোয়ার, উচ্চ মাত্রার ডোপামিন আর সম্পর্কিত হরমোন নরএপিনেফ্রিন।

এমন সব হরমোন প্রেমে পড়া ব্যক্তির মাথা করে ঝিম ঝিম, মনে আনে শক্তি আর উল্লাস। এমনকি ক্ষুধা কমে যায় আর জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নেয় হরি। একে বলা হয় কি প্রেমে পড়া? ক্ষুধা তৃষ্ণা ঘুম ভুলে যাওয়া?

আমরা কি একে প্রেমে পড়া বলি? সেই আবেগের জোয়ারে ভাসে সেই লোক, স্বপ্নের ভুবনে ভাসা আর এতে নিজে ভেসেই যাওয়া। নেই কোনো নিয়ন্ত্রণ, এ যেন এক অনিবার্য পরিণতির দিকে মন ধায়। কিন্তু যেসব মিষ্টি উষ্ণ অনুভূতি যুক্ত হয় হৃদয়ে, সেসব হলো রাসায়নিক আর হরমোনের প্লাবন। এসবের নিয়ন্ত্রক হলো আমাদের মগজ।

প্রাণরসায়নে এ নিয়ে গবেষণা বিস্তর। সাহায্য নেওয়া হলো এফএমআরআই ব্রেন ইমেজিংয়ের। গবেষকেরা দেখলেন, গভীর প্রেমে পড়েছেন, এমন কেউ যদি তার কথা চিন্তা করেন, তখন মগজ সক্রিয় করে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম আর শুরু হয় হরমোনের প্রেম আয়োজন।

প্রেমে পড়ার পেছনে কি রসায়ন?
প্রেমে পড়ার এই সুখানুভূতির পেছনে উদ্দীপক মগজের তিনটি হরমোন—নরএডরেনালিন, যা এডরেনালিন উৎপাদন উদ্দীপিত করে আর এর প্রভাবে হার্ট দৌড়াতে থাকে রেসের ঘোড়ার মতো আর তালু হয় ঘামে সিক্ত। এরপর ‘ভালো লাগা’। হরমোন ডোপামিন আর ফিনাইল ইথাইলেমাইন নিঃসৃত হয় যখন আমরা প্রেম ভাবে ভাবিত, ক্রাশের কাছাকাছি—এরা তখন আসে ধারা স্রোতে আর পেটের ভেতরে তখন হাজার প্রজাপ্রতি নাচে আর নাচে।

কেন প্রেমে পড়ে মানুষ? অনেক পুরুষ হয়তো একজন নারীর সঙ্গে সময় কাটাতে কাটাতে মনে করে এর পাশে থাকলে সুখের অনুভূতি হয়। এই সংযোগ থেকেই প্রেমে পড়া।

প্রেমে পড়ার পর
প্রেমে যখন–তখন ডোপামিন আর অক্সিটোসিনের মতো নিউরো কেমিক্যালের প্লাবন জাগে মগজে এমন এলাকাতে যা হলো আনন্দ, আমোদ আর পুরস্কারপ্রাপ্তির সুখের কেন্দ্র, দেহে আর মনে দেয় সাড়া। চলে যায় ব্যথা–বেদনা, পরস্পর আসক্তি আর নির্ভরতা গড়ে ওঠে। আর এরপর অন্তরঙ্গতা।

প্রেম হরমোন
অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন। মগজের হাইপোথ্যালামাস অঞ্চলে উৎপন্ন হয় আর পিটুইটারি গ্রন্থির মাধ্যমে রক্তস্রোতে নিঃসৃত হয়, আমার সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গতায় আর আমরা প্রেমে পড়লেও অক্সিটোসিন নিঃসৃত হয়। এ জন্য এর ডাকনাম ‘লাভ হরমোন’।

আমাদের যাপিত জীবনে এই রসায়নের খেলা স্বাভাবিক। সবাই প্রেমে পড়েন তা নয়, তবু এ হলো মানুষের সূক্ষ্ম রসবোধের প্রকাশ, যেন আর বংশপরম্পরায় জীবন চলমান থাকতে হলে এর অবদান অস্বীকার করা যাবে না।