কক্সবাজার থেকে গাজীপুর পর্যন্ত ক্যাম্পেইন
বাংলাদেশে প্রতিবছর ১৫ হাজারের বেশি মানুষ ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন, এমন পরিসংখ্যান উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যে। তবে প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ না করার কারণেই আমাদের দেশে ব্রেস্ট ক্যানসারে বেশির ভাগ ক্ষেত্রে জটিলতা দেখা যায়, মৃত্যুহারও এ দেশে বেশি এ রোগে। এই ভয়াল পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে গণসচেতনতা তৈরি করার কোনো বিকল্প নেই। সবাই সচেতন হলে সহজেই এই গ্লানি মুছে দিয়ে ব্রেস্ট ক্যানসারমুক্ত ফ্রেশ বাংলাদেশ নির্মাণ সম্ভব।
ব্রেস্ট ক্যানসারের ভয়াল পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে গণসচেতনতা তৈরি করার কোনো বিকল্প নেই।
দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ টিস্যুর উদ্যোগে কয়েক বছর ধরে দেশে ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি চলে আসছে। ব্রেস্ট ক্যানসারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এর আগে ঢাকায় পিংক ইলুমিনেশন, দেশজুড়ে স্ক্রিনিং ও কনসালট্যান্সির সুযোগসংবলিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন এবং বিভিন্ন সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্র বা কনটেন্ট নির্মাণসহ নানা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে যথেষ্ট সুনামও অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় এ বছরেও দেশজুড়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ফ্রেশ টিস্যুর উদ্যোগে আবার শুরু হয়েছে ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক ক্যাম্পেইন ‘ফ্রেশ বাংলাদেশ’। নানা সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি এ ক্যাম্পেইনের অংশ হিসেবে ফ্রি ব্রেস্ট স্ক্রিনিংয়ের সুযোগসংবলিত মোবাইল ক্লিনিক পরিভ্রমন করে চলেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া- সারা দেশ জুড়ে। যাত্রার অংশ হিসেবে এবারে কক্সবাজার থেকে গাজীপুর অঞ্চল পর্যন্ত ফ্রি স্ক্রিনিং এর জন্য মোট রেজিস্ট্রেশন করেছেন ১২২৮ জন। অনলাইন অফলাইন মিলিয়ে মোট ৬৯২ জনকে এই সংশ্লিষ্ট সেবা প্রদান করা হয়েছে।
সবাই সচেতন হলে সহজেই ব্রেস্ট ক্যানসারমুক্ত ফ্রেশ বাংলাদেশ নির্মাণ সম্ভব।
দুঃখজনক ভাবে, ৬০জনের টেস্ট রিপোর্টে কিছু আশংকাজনক ফলাফল এসেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে সুচিকিৎসার পথ অনেকটাই খুলে গেল এইসব রোগীর ক্ষেত্রে এবং আশা করা যায়, প্রাথমিক পর্যায়ে রোগ নিরূপণ করা হলে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তারা।
চলমান এই ফ্রি স্ক্রিনিংয়ের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই এ ব্যাপারে ব্যাপক উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে সারা দেশেই। কক্সবাজার থেকে শুরু হয়ে গাজীপুর পর্যন্ত এই ক্যাম্পেনের সফল যাত্রা এই উদ্যোগের ক্ষেত্রে একটু শুভসূচনা এনে দিয়েছে, এ কথা বলাই যায়।