ফ্রেশ বাংলাদেশ গ্লানি মোছার শপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ টিস্যুর উদ্যোগে কয়েক বছর ধরেই আয়োজিত হচ্ছে স্তন ক্যানসারবিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। এ বছরও চলমান ‘ফ্রেশ বাংলাদেশ’ ক্যাম্পেইন ইতিমধ্যেই যাত্রা করে চলেছে দেশের বিভিন্ন স্থানে ফ্রি স্ক্রিনিং সুবিধা নিয়ে। আমরা যখন এই লেখা পড়ছি, সে সময়ও প্রতি মিনিটে চারজন করে মানুষ নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশে প্রতিবছর ১৫ হাজারের বেশি মানুষ ব্রেস্ট ক্যানসার বা স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। তাঁদের মধ্যে ৯৮ শতাংশের বেশি নারী, তবে খুব অল্পসংখ্যক পুরুষও স্তন ক্যানসারে আক্রান্ত হন। বাংলাদেশে প্রতিবছর প্রায় সাড়ে সাত হাজার মানুষ এ রোগে মারা যান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশে প্রতিবছর ১৫ হাজারের বেশি মানুষ ব্রেস্ট ক্যানসার বা স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। তাঁদের মধ্যে ৯৮ শতাংশের বেশি নারী, তবে খুব অল্পসংখ্যক পুরুষও স্তন ক্যানসারে আক্রান্ত হন।

নানা কারণে স্তন ক্যানসার হতে পারে। আমাদের জীবনাচরণে ও খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে, সেটি একটি কারণ। এ ছাড়া কারও পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস থাকলে হতে পারে। কারও যদি ১২ বছরের আগে ঋতুস্রাব হয় এবং দেরিতে মেনোপজ বা ঋতু বন্ধ হয়, তাঁরাও ঝুঁকিতে থাকেন। সেই সঙ্গে তেজস্ক্রিয়তায় বা রেডিয়েশনে এক্সপোজ হয়েছে, এমনটা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

বিভিন্ন মতবাদে বলা হয়, দেরিতে সন্তান গ্রহণ, আবার যাঁরা নিঃসন্তান বা সন্তানকে বুকের দুধ না খাওয়ানো, খাদ্যাভ্যাসে শাকসবজি বা ফলমূলের চাইতে চর্বি ও প্রাণিজ আমিষ বেশি থাকলে এবং প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাদ্য বেশি খেলে এবং অতিরিক্ত ওজন যাঁদের, তাঁদেরও স্তন ক্যানসারের ঝুঁকি থাকে। এ ছাড়া দীর্ঘদিন ধরে জন্মনিয়ন্ত্রণ পিল খাচ্ছেন বা হরমোনের ইনজেকশন নিচ্ছেন, তাঁরাও ঝুঁকির মধ্যে রয়েছেন।

ব্যায়াম করে ও খাদ্য গ্রহণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে ওজন নিয়ন্ত্রণ না করলে স্তন ক্যানসারের আশঙ্কা অনেকটা বেড়ে যায়। আর সেই সঙ্গে প্রক্রিয়াজাত খাবার, চর্বি ও প্রিজারভেটিভযুক্ত খাবারও ক্যানসার ডেকে আনতে পারে

এই প্রসঙ্গে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ও আউটডোর জেনারেল ফিজিশিয়ান মাহফুজা খাতুন বলেন, ব্যায়াম করে ও খাদ্য গ্রহণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে ওজন নিয়ন্ত্রণ না করলে স্তন ক্যানসারের আশঙ্কা অনেকটা বেড়ে যায়। আর সেই সঙ্গে প্রক্রিয়াজাত খাবার, চর্বি ও প্রিজারভেটিভযুক্ত খাবারও ক্যানসার ডেকে আনতে পারে। এদিকে নিয়মিত ব্যায়াম স্তন ক্যানসার হওয়ার প্রবণতা বেশ খানিকটা কমিয়ে আনতে পারে। এক গবেষণায় দেখা গেছে, যেসব নারী নিয়মিত ৩০-৪০ মিনিট ব্যায়াম বা ইয়োগা করেন, তাঁদের স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি ২৫-৪৫ শতাংশ কমে যায়। এ জন্য দ্রুত হাঁটা, অ্যারোবিক্স, যোগব্যায়াম ইত্যাদি নিয়মিত করতে হবে।

খাদ্যাভ্যাসের সঙ্গে ক্যানসার হওয়ার আশঙ্কা বা প্রবণতার বেশ কিছু যোগসূত্র পাওয়া যায় বিভিন্ন গবেষণায়। মটরশুঁটি, ফ্ল্যাভনয়েডযুক্ত খাবার, শস্যের পুরোটা ব্যবহার করে হোল গ্রেইন খাবার, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইটোনিউট্রিয়েন্টযুক্ত খাবার; যেমন ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সব ধরনের মরিচ ও হার্বস এবং

যেসব নারী নিয়মিত ৩০-৪০ মিনিট ব্যায়াম বা ইয়োগা করেন, তাঁদের স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি ২৫-৪৫ শতাংশ কমে যায়।

ক্যারোটিনয়েডসমৃদ্ধ সবজি; যেমন গাজর, পেঁয়াজপাতা, পেঁয়াজ, রসুন ইত্যাদি ক্যানসার কোষের বৃদ্ধিকে প্রতিরোধ করে বলে বিশেষজ্ঞ গবেষকেরা বিভিন্ন সময়ে জানিয়েছেন। গ্রিনটি পান করলেও প্রচুর অ্যান্টি-অ্যাক্সিডেন্ট মেলে, যা ক্যানসাররোধী। সাদা চিনির আধিক্য একেবারেই বর্জনীয় এ ক্ষেত্রে। অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলতে হবে।

স্তন ক্যানসার নামের মরণব্যাধির আধুনিকতর চিকিৎসা আজকাল আবিষ্কৃত হচ্ছে, মিলছে রোগমুক্তি। কিন্তু প্রতিরোধ সব সময়ই প্রতিকারের চেয়ে উত্তম। জীবনযাপনের কায়দাকানুন ও খাদ্যাভ্যাস সঠিক দিশায় চালিত হলে শরীরের সার্বিক ভালো থাকা যেমন নিশ্চিত হবে, স্তন ক্যানসার হওয়ার আশঙ্কাও অনেকটা কমিয়ে আনা যাবে নিঃসন্দেহে।