বিনা মূল্যে ফিজিওথেরাপি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে অনলাইনে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ফিজিওটুডে। ভিন্ন আঙ্গিকে ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা সম্ভব এমন সব ইনফোগ্রাফিকস ও ভিডিও কনটেন্ট প্রচার করে সাড়া ফেলেছে প্ল্যাটফর্মটি। এতে যুক্ত রয়েছেন দেশের প্রায় আড়াই হাজার ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষার্থী।

প্ল্যাটফর্মটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সারা দিন বিনা মূল্যে ফিজিওথেরাপি বিষয়ক পরামর্শ দেবেন চিকিৎসকেরা। দেহ কমিউনিকেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্ল্যাটফর্মে কাজ করছে ১০ জনের একটি দল। বর্তমানে প্ল্যাটফর্মটি থেকে ফিজিওথেরাপি সংশ্লিষ্ট চিকিৎসা ও পড়াশোনা বিষয়েও পরামর্শ দেওয়া হচ্ছে।

প্ল্যাটফর্মটির মুখপাত্র চিকিৎসক কাওসার বিন সিদ্দিক বলেন, ‘ফিজিওটুডে নিকট ভবিষ্যতে ফিজিওথেরাপি চিকিৎসা সেবাকে আরও উন্নত করা এবং চিকিৎসক ও রোগীদের মধ্যে সেতুবন্ধন তৈরির জন্য কাজ শুরু করবে ।’

প্ল্যাটফর্মের শিক্ষার্থী প্রতিনিধি সিআরপির একাডেমিক শিক্ষাপ্রতিষ্ঠান বিএইচপিআইতে স্নাতক অধ্যয়নরত কাশফিয়া রহমান এই প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘ফিজিওটুডের অভ্যন্তরীণ কর্মপরিবেশ শিক্ষার্থীদের নানামুখী গুণের বিকাশে অত্যন্ত সহায়ক।’

ফিজিওটুডে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো থেকে সেবা পাওয়া যাবে সেগুলো হচ্ছে ফিজিওকেয়ার, রিঅ্যাকটিভ ফিজিওথেরাপি, হেলদি হোম, রিব্যালেন্স ফিজিওথেরাপি, কেয়ার অ্যান্ড কিউর ফিজিওথেরাপি, ডায়নামিক ফিজিওথেরাপি। বিজ্ঞপ্তি