বিশ্ব লাং দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্ব লাং দিবস’ ২৫ সেপ্টেম্বরে বিশ্বব্যাপী যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমান কোভিড-১৯ মহামারির মধ্যে সীমিত আকারে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (চ্যাব) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ব্রংকোলজি অ্যান্ড ইন্টারভেনশনাল পালমোনলজির (বাবিপ) যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের জাতীয় অ্যাজমা সেন্টার ভবনের ডা. নারায়ণ চন্দ্র নিতাই অডিটরিয়ামে এ সভা হয়।

অনুষ্ঠানে বৈজ্ঞানিক নিবন্ধ ‘Perspective of Lung Diseases in the Era of Covid-19’ উপস্থাপন করেন ডা. গৌতম সেন। সভায় সভাপতিত্ব করেন চ্যাবের সভাপতি এবং বাবিপের চেয়ারম্যান অধ্যাপক মির্জা মোহাম্মদ হিরণ। সভায় বক্তব্য দেন বাবিপের মহাসচিব ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মো. সাইদুল ইসলাম, চ্যাবের মহাসচিব ও ২৫০ শষ্যাবিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী, ঢাকার প্রকল্প পরিচালক মো. আবু রায়হান।

আরও বক্তব্য দেন চ্যাবের সহসভাপতি অধ্যাপক বিশ্বাস আখতার হোসেন এবং অধ্যাপক মো. আব্দুর রউফ, ডা. এস এম আব্দুর রাজ্জাক, ডা. মো. খায়রুল আনাম, ডা. নিহার রণজন সাহা, ডা. বিপুল কান্তি বিশ্বাস প্রমুখ। বৈজ্ঞানিক সেমিনারটি সার্বিক সহযোগিতায় ছিল বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বিজ্ঞপ্তি