বিশ্ব হার্ট দিবসের আয়োজন হৃদয় দিয়ে জয় করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল প্রঙ্গনে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

বিনা মূল্যে হার্ট ক্যাম্প, হেলথ কার্ডসহ হৃদয়ের সুস্থতার নানা পরামর্শ প্রদানের আয়োজন করেছে প্রথম আলো ও ফরচুন রাইস ব্র্যান অয়েল। এর সহযোগিতায় রয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ‘হৃদয় দিয়ে জয় করি’ নামে আয়োজনটি হচ্ছে।

আজ মঙ্গলবার বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে আজ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিনা মূল্যে একটি হার্ট ক্যাম্পের আয়োজন করেছে। হাসপাতাল প্রাঙ্গনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এই ফ্রি হার্ট ক্যাম্পে তিন শ রোগীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন হৃদরোগ বিশেষজ্ঞ এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকরা। ক্যাম্পে আসা রোগীদের সব পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় দেয়া হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, সমাজিক দায়বদ্ধতা থেকে এ হাসপাতাল বিশেষ দিনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের পাশাপাশি কনসার্টের মাধ্যমে অসহায় মানুষের চিকিৎসা ও টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছে।

প্রথম আলো ও ফরচুন রাইস ব্র্যান অয়েলের সৌজন্যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল একটি হেলথ কার্ড সুবিধাও চালু করেছে। এই কার্ডের মাধ্যমে যে কেউ ইউনিভার্সাল হাসপাতালে আগামী ৬ মাস চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সব স্বাস্থ্য পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় পাবেন। এই হেলথ কার্ডের মেয়াদ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত। বিনা মূল্যে হেলথ কার্ডটি পেতে নিবন্ধন করা যাবে এই লিংকে– http://b.link/worldheartday
হৃদরোগ বিষয়ে বিভিন্ন পরামর্শ নিয়ে প্রথম আলোর ফেসবুক পেজে তিন পর্বের লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কার্ডিওভাসকুলার সার্জারির ভবিষ্যৎ নিয়ে গতকাল সোমবার রাত আটটায় প্রথম পর্বের লাইভ অনুষ্ঠানটি হয়। এতে অংশ নেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক সোহেল আহমেদ।

করোনাকালে হৃদরোগ প্রতিরোধ নিয়ে দ্বিতীয় পর্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম মোস্তফা জামান এবং ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসক এম এ হাসনাত। পর্বটি প্রথম আলোর ফেসবুক পেজে আজ সন্ধ্যা সোয়া ছয়টায় লাইভ হয়।

তৃতীয় পর্বের লাইভ আয়োজনটি হবে হৃদরোগ ও খাদ্যব্যবস্থা নিয়ে। এটি প্রচারিত হবে আগামীকাল বুধবার রাত নয়টায়। এতে অতিথি হিসেবে থাকবেন এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক মো. আতাহার আলী এবং একই হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী। তিনটি অনুষ্ঠানই সঞ্চালনা করছেন চিকিৎসক ফাইজা রাহলা।
হার্ট সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাবারও গুরুত্বপূর্ণ। তাই ‘হার্টের জন্য হেলদি রেসিপি’ নামে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। প্রতিযোগীরা তাঁদের রেসিপি পাঠিয়েছেন। যেখান থেকে ২০ জনের রেসিপি ২৭ সেপ্টেম্বর থেকে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে। এ আয়োজনের বিজয়ীরা প্রত্যেকে পাবেন পাঁচ লিটার করে ফরচুন রাইস ব্র্যান অয়েল।