মা কথা বললেও অধিকাংশ অস্পষ্ট, কী করব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার মায়ের বয়স ৫০ বছর। কাশি ও মেরুদণ্ডের হাড়ের ক্ষয়রোগ ছাড়া তাঁর তেমন কোনো রোগ নেই। বর্তমানে তিনি ভালোভাবে কথা বলতে পারছেন না। কিছু কথা বললেও অধিকাংশ অস্পষ্ট, অর্ধেক বলতে পারেন বা তোতলান। অনেক সময় কিছুই বলতে পারেন না।

জুলফিকার আলী

রোগীকে সরাসরি দেখে, কথা শুনে তারপর ব্যবস্থা নিতে হবে।

আপনার মায়ের মস্তিষ্কে কোনো মাইনর স্ট্রোক হয়েছে কি না, বুঝতে হবে। সাধারণত মস্তিষ্কের কোনো জটিলতার কারণে কথা জড়িয়ে যায়। কাশি ও মেরুদণ্ডের হাড় ক্ষয় ছাড়া কোনো রোগ নেই বলে আপনি উল্লেখ করেছেন। আসলেই অন্য কোনো রোগ আছে কি না, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। একদম সময় নষ্ট করা যাবে না। দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন। রোগীকে সরাসরি দেখে, রোগীর কথা শুনে তারপর ব্যবস্থা নিতে হবে। মস্তিষ্কের এমআরআই করানোর দরকার হতে পারে। আরও আনুষঙ্গিক পরীক্ষা করতে হবে।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. সিরাজুল হক

নিউরোলজি অ্যান্ড ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, চিফ কনসালট্যান্ট,

নিউরোলজি, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা