স্বাস্থ্য জিজ্ঞাসা
মাথা খুশকিতে ভরে গেছে, আমি কী করতে পারি?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।
প্রশ্ন
আমার বয়স ১৫ বছর। গত দুই মাসে মাথা খুশকিতে ভরে গেছে। মাথার চুল খুব ছোট করে কাটিয়েছি, বিভিন্ন শ্যাম্পু ব্যবহার করেছি, তবু খুশকি কমেনি। এখন আমি কী করতে পারি?—বৃন্ত ভট্টাচার্য
পরামর্শ
কিটোকোনাজলযুক্ত অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু নির্দেশিত নিয়মে সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন। পুষ্টিকর খাবার গ্রহণ করবেন। ব্যক্তিগত ব্যবহার্য জিনিস যেমন তোয়ালে, চিরুনি, বালিশ পরিচ্ছন্ন রাখবেন এবং কারও সঙ্গে শেয়ার করবেন না।
পরামর্শ দিয়েছেন—অধ্যাপক মো. আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫