মাথায় খুশকি আছে, চুলও পড়ছে, কী করব?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন

আমার বয়স ১৮ বছর। বেশ কয়েক দিন ধরে চুল পড়ছে। মাথায় খুশকি আছে। এই জন্য ড্যানসেল শ্যাম্পু ব্যবহার করি ৩ দিন পরপর। আর ই-ক্যাপ-২০০ খাই প্রতি রাতে একটি করে। আমার মাথায় সব সময় চুলকানি থাকে। চুল পড়তে থাকে প্রচুর। মাথায় চুলের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। কী করব?—তাহছিনুল ইসলাম

পরামর্শ

মাথার খুশকি দূর না করলে চুল পড়া থামবে না। অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। তা ছাড়া খুশকির আরও চিকিৎসা আছে। চুল পড়ার অন্য কোনো কারণ আছে কি না যেমন থাইরয়েড বা ভিটামিনের অভাব, তা খতিয়ে দেখতে হবে। চুল পড়ার চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে দীর্ঘ মেয়াদে চিকিৎসা নিন।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মো. আসিফুজ্জামান, চর্ম ও যৌন বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫