মালাইকা অরোরার স্বাস্থ্যরুটিন

শত ব্যস্ততার মধ্যেও তিনি সচেতন থাকেন ডায়েট চার্টের ব্যাপারেছবি: মালাইকা অরোরার ইনস্টাগ্রাম হ্যান্ডল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময়ের বলিউডে সাড়া জাগানো নাম মালাইকা অরোরা। মডেল ও নৃত্যশিল্পী হিসেবে খ্যাতি পেলেও তিনি বিগত কয়েক যুগ ধরে হিন্দি সিনেমার আইটেম সংয়ের সম্রাজ্ঞী হিসেবে বেশি পরিচিত। নিজের শারীরিক সৌন্দর্য ধরে রাখতে তিনি সব সময় নিয়ম মেনে চলেন। আর তাই শত ব্যস্ততার মধ্যেও তিনি সচেতন থাকেন ডায়েট চার্টের ব্যাপারে।

শারীরিক সৌন্দর্য ধরে রাখতে তিনি সব সময় নিয়ম মেনে চলেন
ছবি: মালাইকা অরোরার ইনস্টাগ্রাম হ্যান্ডল

প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস তাঁর। সকালে ঘুম থেকে উঠেই তিনি হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে পান করেন, যা তাঁকে সারা দিন কর্মক্ষম এবং সুন্দর থাকতে সাহায্য করে। তিনি সাধারণত সকালের নাশতা করেন না অর্থাৎ তিনি ইন্টারমিটেন্ট ফাসটিং করে থাকেন। তাই তিনি সরাসরি দুপুরের খাবার খান। এ সময় তিনি প্রচণ্ড ক্ষুধার্ত থাকেন। তিনি যেহেতু ভেজিটেরিয়ান, তাই ভাত বা রুটির সঙ্গে বিভিন্ন ধরনের সবজি ও ডাল খান। কখনো কখনো তিনি স্যুপও খান। তবে খিচুড়ি খেতে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে তিনি রাতের খাবার খেয়ে নেন। সাউথ ইন্ডিয়ান খাবার তাঁর খুবই পছন্দ।

নিয়মমাফিক খাবারের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, ঘুম ও বিশ্রাম অত্যন্ত জরুরি। তাই মালাইকা অরোরা প্রতিদিন পর্যাপ্ত ঘুমের পাশাপাশি নিয়মিত ওয়ার্কআউট করতে ভোলেন না। তিনি সাধারণত সকালের ওয়ার্কআউটেই অভ্যস্ত এবং বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। এমনকি তিনি নিয়মিত জিম এবং অন্যান্য ব্যায়ামের মাধ্যমে নিজেকে সতেজ রাখেন।

নিয়মিত শরীরচর্চা করেন মালাইকা
ছবি: মালাইকা অরোরার ইনস্টাগ্রাম হ্যান্ডল

ছুটির দিনে তিনি কোথাও বেড়াতে গিয়ে কিংবা বাড়িতেই খেয়াল-খুশিমতো একটু নিয়মের বাইরে গিয়ে নিজের পছন্দের খাবার খেয়ে থাকেন। তবে খুব বেশি নিয়ম ভঙ্গ করা তাঁর পছন্দ না। তাই কোনো বিশেষ দিনে ডায়েট চার্টে একটু অনিয়ম করে ফেললে পরবর্তী সময়ে নিয়ম করে ঘুম, খাওয়া এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে নিজেকে ফিট রাখেন।