শিশুটি কি তোতলায়?
প্রত্যেকের কথা বলার একটা স্বাভাবিক ছন্দ আছে। যখন তা লোপ পায় এবং সেই সঙ্গে কোনো শব্দ বা শব্দাংশের বারবার উচ্চারণ বা বিকৃত উচ্চারণ করা হয় তখন তাকে তোতলা বলে। সাধারণত শিশুর চার-পাঁচ বছর বয়স থেকে এই সমস্যা শুরু হয়। মেয়েদের মধ্যে তোতলামির হার বেশি এবং প্রায় ৪০ শতাংশ ক্ষেত্রে পরিবারের অন্য কারও তোঁতলামির ইতিহাস রয়েছে।
পারবারিক ইতিহাস ছাড়া তোতলানোর অন্যান্য কারণ হচ্ছে অনিরাপত্তাবোধ, মানসিক দুশ্চিন্তা, হতাশা, আবেগজনিত চাপ যেমন বাসস্থানের পরিবর্তন, নতুন পরিবেশ, নিকট আত্মীয়ের অনুপস্থিতি ইত্যাদি, স্বরযন্ত্রের বিভিন্ন প্রকার ‘গঠনগত ত্রুটি’।
বেশির ভাগ তোতলামো কৈশোর বয়সে আপনা আপনি সেরে যায়, কিন্তু ২০ শতাংশ ক্ষেত্রে সারা জীবন থেকে যেতে পারে। কোনো শিশু কথা বলার সময় তোতলালে সে জন্য বিদ্রূপ করা যাবে না। সে যে তোতলায় তা তাকে বারবার মনে করিয়ে না দেওয়া, অন্যের সামনে এই নিয়ে অপদস্থ না করা এবং জোর করে তাকে সংশোধনের চেষ্টা না করাই উচিত। তার কথা ধৈর্য ধরে শুনতে হবে, মাঝখানে থামিয়ে দেওয়া যাবে না। কথা বলতে সময় দিতে হবে ও একটা কথা শেষ হওয়ার আগে দ্বিতীয় প্রশ্ন করা যাবে না।
শিশুটিকে চোখে চোখ রেখে কথা বলতে উৎসাহিত করা ও প্রথম দিকে ধীরে ধীরে কথা বলার অভ্যাস করাতে হবে।
এসবে উন্নতি না হলে স্পিচ থেরাপির সাহায্য নেওয়া যায়।
শিশুরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল|