এই শীতে ত্বক ও চুলের পরিবর্তনটা ভালোই টের পাওয়া যায়। আমাদের ত্বক কেবল সৌন্দর্যের জন্য নয়, শরীরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজও করে এটি। এর মধ্যে অন্যতম হলো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। তাই তাপমাত্রা পরিবর্তনের এই সময়ে ত্বকের একটু আলাদা যত্ন প্রয়োজন।
—খুব গরম পানি ত্বকের আর্দ্রতা নষ্ট করে। তাই কুসুম গরম পানি বা দেহের তাপমাত্রার মতো উষ্ণ পানি দিয়ে গোসল করুন।
—বাইরে যাওয়ার সময় একবারে জবরজং ভারী কাপড় না পরে কয়েকটা পরতে বিভিন্ন পুরুত্বের জামা পরে নিন।
—এ সময় ঠান্ডা বাতাসের কারণে ত্বক শুষ্ক ও রুক্ষÿহয়ে যায়। এ থেকে বাঁচতে প্রচুর ভিটামিন সি-যুক্ত শাকসবজি বা ফলমূল খান। যেমন: কমলা, মালটা, লেবু, সবুজ সবজি ইত্যাদি।
—গোসলের তিন-চার মিনিটের মধ্যেই সারা শরীরে তেল বা ভালো ময়েশ্চারাইজার মেখে নিলে ত্বক শুষ্ক হওয়ার সুযোগ পায় না।
—মাথা ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কারণে এ সময় মাথা চুলকাতে পারে। শীত পড়েছে বলে শ্যাম্পু করবেন না তা নয়। বরং এ সময় পরিবেশে ধুলো-বালি বেশি এবং মাথার চুল নোংরাও হয় বেশি। তাই নিয়মিত শ্যাম্পু করুন। শুষ্কতা থেকে বাঁচতে শ্যাম্পুর আগে মাথায় নারকেল তেল মেখে নিতে পারেন।
—ভঙুর নখও এ সময় একটি সমস্যা। নেইলপলিশ লাগানো যায়।
চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল