শীতে শিশুর সুরক্ষায়

শীতে শিশুরা সর্দি, কাশি, গলাব্যথা, জ্বর, নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয়ে থাকে। শীতে আবহাওয়া শুষ্ক ও ধুলাবালু থাকার কারণে মূলত শিশুরা এসব রোগে আক্রান্ত হয়। এ সময়টা অভিভাবকদের কিছুটা সচেতন থাকতে হবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: এস এম রাকিবুর রহমান

শীতে শিশুর শরীর উষ্ণ রাখতে গরম কাপড় পরাতে হবে। তবে খেয়াল রাখতে হবে শিশু যেন ঘেমে না যায়।

পায়ে মোজা ও মাথায় টুপি পরানো ভালো।

ডায়াপার ভিজে গেলে দ্রুত পরিবর্তন করুন, নয়তো ঠান্ডা লেগে যাবে।

কুসুম গরম পানি দিয়ে রোজ গোসল করানো যাবে।

ত্বকের শুষ্কতা রোধে ময়েশ্চারাইজার বা তেল ব্যবহার করতে হবে।

শিশুর শরীর উষ্ণ করতে কখনো হট ওয়াটার বোতল বা ব্যাগ বা আগুনের কাছে একা রাখবেন না।