
সাধারণত কুসুম গরম পানিতে গড়গড়া, মধু বা আদা চা পানের মতো ঘরোয়া চিকিৎসা এবং অ্যান্টি-হিস্টামিন সেবনে বেশির ভাগ কাশির উপশম হয়। ক্ষেত্রবিশেষে হয়তো অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ লাগতে পারে। বছরজুড়ে কাশি, গলা ব্যথার মতো অস্বস্তির বেশির ভাগই অ্যালার্জি বা ভাইরাসজনিত। কিন্তু কখনো কখনো এই সাধারণ কাশি হতে পারে জটিল কোনো রোগের লক্ষণ। তাই জেনে রাখতে হবে, যেকোনো ধরনের কাশি এবং শারীরিক উপসর্গকে অবহেলা করা উচিত নয়।
*দীর্ঘদিনের কাশি অর্থাৎ তিন সপ্তাহের অধিক সময় ধরে কাশি থাকলে।
*কাশির সঙ্গে ঘন হলদে, হলদে-সবুজ বা কালো দুর্গন্ধযুক্ত কফ বের হলে।
*কাশি বা কফের সঙ্গে রক্ত গেলে।
*দীর্ঘস্থায়ী কাশির সঙ্গে জ্বর থাকলে।
*কাশির সঙ্গে শ্বাসকষ্ট হলে অথবা শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ হলে।
*কাশির সঙ্গে বুক ব্যথা অথবা বুক ধড়ফড় করলে।
*শরীরের ওজন কমে পেলে।
সাধারণ কাশির বদলে এসব সমস্যা দেখা দিলে অতিসত্বর চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যক্ষ্মা, ক্যানসার, হৃদ্রোগ ও অন্যান্য কিছু জটিল রোগে এ ধরনের কাশি হতে পারে। সময়মতো সঠিক রোগনির্ণয় ও চিকিৎসকের পরামর্শে যথাযথভাবে ওষুধ সেবন করলে যেকোনো মারাত্মক সমস্যা থেকে দূরে থাকা যাবে।
ডা. এ হাসনাত শাহীন
ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, বিআইএইচএস জেনারেল হাসপাতাল
>
প্রশ্নোত্তর
আমাদের দৈনন্দিন জীবনে রয়েছে নানা রকম স্বাস্থ্যসমস্যা। অনেক সময় ঘরে বসেই কিংবা জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। আপনার সমস্যা নিয়ে প্রশ্ন পাঠান। উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বয়স লিখতে ভুলবেন না।স্বাস্থ্যসমস্যা নিয়ে প্রশ্ন পাঠাতে পারেন এই ঠিকানায়: ভালো থাকুন
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫
ই-মেইল:[email protected]