সবাই আমার উচ্চতা নিয়ে হাসাহাসি করে, কীভাবে আমি লম্বা হব?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন

আমি ১৬ বছর বয়সী একজন মেয়ে। ওজন ৫০ কেজি এবং উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। আমার পরিবারে মা, বাবা, বোন সবাই লম্বা। এমনকি সমবয়সী, সহপাঠী সবাই আমার চেয়ে লম্বা। লম্বা বলতে অনেকটাই বেশি লম্বা। তাই পরিবার, বন্ধু সবাই আমার উচ্চতা নিয়ে হাসাহাসি করে। এ জন্য হীনম্মন্যতায় ভুগছি। কীভাবে আমি লম্বা হব?—নাম প্রকাশে অনিচ্ছুক

হরমোনজনিত সমস্যা থাকলে চিকিৎসার মাধ্যমে লম্বা হওয়া যায়
ছবি: সংগৃহীত

পরামর্শ

পরিবারের কেউ উচ্চতায় খাটো না হলে আপনার হরমোন বা অন্য কোনো সমস্যা আছে কি না, জেনে নিতে হবে। সঠিক শারীরিক পরীক্ষা এতে দিকনির্দেশনা দেবে। হরমোনজনিত সমস্যা থাকলে চিকিৎসার মাধ্যমে লম্বা হতে পারবেন। তবে কম বয়সে চিকিৎসা শুরু করলে ভালো ফল পাওয়া যায়। আপনি একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

পরামর্শ দিয়েছেন—ড. মারুফা মোস্তারী, কনসালট্যান্ট এন্ডোক্রাইনোলজি, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা

উচ্চতাজনিত সমস্যায় কম বয়সে চিকিৎসা শুরু করলে ভালো ফল পাওয়া যায়
ছবি: সংগৃহীত

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫