সবার জন্য সুস্থ কিডনি

আজ বিশ্ব কিডনি দিবস। এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য সুস্থ কিডনি’। এ বিষয়ে কথা বলেন আলোক হেল্​থকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন সাইদুল হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

আজ বিশ্ব কিডনি দিবস। এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই।

উত্তর: বিশ্ব কিডনি দিবসের এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য সুস্থ কিডনি’। আর এই কিডনি রোগ সারা পৃথিবীতে মহামারি আকার ধারণ করতে যাচ্ছে। একে নীরব ঘাতক হিসেবে আখ্যায়িত করা হয়। সারা পৃথিবীতে প্রায় চুরাশি কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। আমাদের বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। এই দিনে তাই আমাদের লক্ষ্য হচ্ছে সারা দেশের মানুষকে কিডনি রোগ ও তার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা।

প্রশ্ন :

কিডনি রোগ প্রতিরোধে কী করণীয়?

উত্তর: কিডনির রোগ নির্ণয় হওয়ার পর রোগী যদি নিয়মিত চিকিৎসা গ্রহণ করেন, তাহলে তিনি আরোগ্য লাভ করবেন। আবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক খাবার গ্রহণ করেন এবং রাতে–দিনে যেভাবে বিশ্রাম নেওয়া দরকার সেভাবে বিশ্রাম নেন তাহলে তিনি দীর্ঘায়ু লাভ করতে পারবেন। তা ছাড়া সরকারসহ আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং পদক্ষেপ নিতে হবে কীভাবে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়।

প্রশ্ন :

চিকিৎসাব্যবস্থার ক্ষেত্রে আলোক হাসপাতালের আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কি?

উত্তর: অন্যান্য হাসপাতালের চেয়ে আমাদের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আমরা উন্নত মানের সেবা দেওয়ার চেষ্টা করি। চিন্তা করি নিয়ন্ত্রিত বিল নেওয়ার জন্য। প্রাইভেট হাসপাতাল হিসেবে আমাদের এখানে ডাক্তারদের ভিজিট নির্ধারিত, টেস্টের মূল্যও নির্ধারিত। অসচ্ছল রোগীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। অপারেশনের ক্ষেত্রে সমমানের অন্যান্য হাসপাতালের তুলনায় আমােদর মূল্য অনেকটাই কম। আমাদের দেশের ২০–৩০ ভাগ লোক হয়তো বিত্তশালী কিন্তু এর বাইরে ৭০ থেকে ৮০ ভাগ অসচ্ছল। সে ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রিত সঠিক বিল নিয়ে সঠিক সেবা দেওয়ার চেষ্টা করি।

প্রশ্ন :

আপনারা কি বিশেষ দিনগুলোতে কোনো উদ্যোগ নিয়ে থাকেন?

উত্তর: হ্যাঁ, আমরা বিশেষ দিনগুলোতে রোগীদের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়ে থাকি। যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতীয় শোক দিবস ইত্যাদিতে ফ্রি ব্লাড টেস্ট, ডায়াবেটিস টেস্ট ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে থাকি। এবারও কিডনি দিবসে আমাদের বিভিন্ন আয়োজন আছে—যেমন, ৩০০ লোকের সমন্বয়ে সচেতনতামূলক র​্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধেক মূল্যে কিডনি স্ক্রিনিং প্যাকেজ, ৫০ জন ডাক্তারের উপস্থিতিতে কিডনি রোগ সম্পর্কে সেমিনার, রোগীদের সাথে পরামর্শ সেবা ইত্যাদি।

প্রশ্ন :

প্রান্তিক পর্যায়ে যাঁরা হতদরিদ্র আছেন তাঁদের চিকিৎসার জন্য কিছু করার চিন্তা আছে আপনাদের?

উত্তর: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রান্তিক পর্যায় পর্যন্ত সাধারণ মানুষ যেন সব ধরনের সেবা পায়। আমাদের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের পরামর্শে আমি আমার টাঙ্গাইল জেলার ঘাটাইলে একটি হেল্​থকেয়ার সেন্টার ও ফাউন্ডেশন হাসপাতাল করেছি, যেখানে প্রান্তিক শ্রেণির মানুষ ডাক্তারের পরামর্শ বিশেষ মূল্যে পায়। আমরা ২৪ ঘণ্টা অনেক প্রান্তিক পর্যায়ের মানুষদের সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করি।

প্রশ্ন :

রোগীরা চিকিৎসাসেবা নিতে কেন আপনার প্রতিষ্ঠানে আসবেন?

উত্তর: রোগীরা আমার প্রতিষ্ঠানে আসবে কারণ আলোক হাসপাতাল ১০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল। এর রয়েছে ২৪ ঘণ্টা ইমার্জেন্সি সুবিধা। এখানে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা, আছে অত্যাধুনিক আইসিইউ ব্যবস্থা। আমরা ভালো মানের সেবা দিই। ডাক্তার থেকে শুরু করে প্রতিষ্ঠানের স্টাফরা রোগীদের সঙ্গে উত্তম ও সহযোগিতামূলক ব্যবহার করেন। রিপোর্টের ক্ষেত্রে নির্ভুল ও নির্ভরযোগ্য রিপোর্ট আমরা দিয়ে থাকি।

প্রশ্ন :

আপনার প্রতিষ্ঠানের ডাক্তারদের চিকিৎসার মান নিয়ে কিছু বলবেন?

উত্তর: আলোক হাসপাতালে দুই শতাধিক বিশেষজ্ঞ ডাক্তার আছেন। যাঁদের প্রত্যেকেই বাংলাদেশের সর্বোচ্চ মানের ডাক্তার। তাঁরা প্রতিদিনই হাসপাতালের রোগীদের হাসিমুখে সেবা দিয়ে যাচ্ছেন।

প্রশ্ন :

বাংলাদেশের বর্তমান চিকিৎসাব্যবস্থা নিয়ে আপনার মত কী?

উত্তর: বাংলাদেশের বর্তমান চিকিৎসাব্যবস্থা নিয়ে শতভাগ সন্তুষ্ট না হলেও আমি বলব, আমরা তৃতীয় বিশ্বের যেকোনো দেশ থেকে পিছিয়ে নেই। বাংলাদেশ আগের চেয়ে চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নতি করেছে, ভবিষ্যতে আরও করবে এটা আমার বিশ্বাস