প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁধ শক্ত হয়ে যাওয়া, ব্যথা হওয়া ও কাঁধের নড়াচড়া সীমিত হয়ে পড়ার সমস্যার নাম ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। ইনজুরি, কাঁধের বেশি ব্যবহার কিংবা কোনো রোগ যেমন ডায়াবেটিস বা স্ট্রোক থেকে এটি হতে পারে। সাধারণত ৪০ বছরের পরে হলেও অনেকের তার আগেও হতে পারে।
চিকিৎসা:
চিকিৎসা না করালে কাঁধের মাংসপেশি ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে। ব্যথা ও কাঁধের জড়তা নিয়ে বসে থাকলে চলবে না। কাঁধে গরম সেক, ওষুধ, কাঁধের ব্যায়াম ও ফিজিওথেরাপিও নিতে হতে পারে। ফিজিওথেরাপি নেওয়ার পরেও বিশেষ একধরনের ব্যায়াম (শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ) করতে হতে পারে। এ রোগ সারতে দীর্ঘ সময় লাগতে পারে।
ব্যায়ামের পদ্ধতি:
- পেন্ডুলাম এক্সারসাইজ: সামনের দিকে ঝুঁকে হাত যতটা ঘোরানো সম্ভব, সামনে-পেছনে করে ততটাই ঘোরানোর চেষ্টা করতে হবে। প্রতিদিন দুবার করে হাতঘড়ির কাঁটার দিকে ১০ বার ও বিপরীত দিকে ১০ বার ঘুরিয়ে ব্যায়ামটি করতে হবে।
- বিয়ারিং এক্সারসাইজ: দুই সপ্তাহ পর পেন্ডুলাম এক্সারসাইজের পরিবর্তে এটি করতে হবে। হাতে কিছুটা ওজন নিয়ে পেন্ডুলাম এক্সারসাইজের মতোই হাত ঘুরিয়ে করতে হবে বিয়ারিং এক্সারসাইজ। এটিও প্রতিদিন দুবার করে করতে হবে।
- ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ: ওপরের ব্যায়ামের পাশাপাশি ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ করতে হবে। রোগী যতটা হাত ওঠাতে পারে, একটি দেয়াল ধরে দেয়ালটি বরাবর ঠিক ততটা উচ্চতায় হাত ওঠাতে হবে তাঁকে। ধীরে ধীরে অধিক উচ্চতায় হাত ওঠানোর চেষ্টা করতে হবে।
সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল