আমার মেয়ের বয়স ১২ বছর। ২০২০ সালে সূর্যগ্রহণের সময় একবার ভুলে সূর্যের দিকে তাকিয়েছিল। ২০২১ সালের জুন থেকে দূরের কোনো জিনিস ভালো দেখে না। অর্থাৎ ব্ল্যাকবোর্ডের জিনিস ভালো দেখে না। কী করব?
আমিনা, খুলনা
পরামর্শ: প্রথমেই বলে রাখি, আপনার সমস্যাটি সূর্যগ্রহণ-সংক্রান্ত নয়। সূর্যগ্রহণের দিকে তাকালে চোখের যে সমস্যাটি হয়, তাকে বলে সোলার রেটিনোপ্যাথি বা এক্লিপস বার্ন। এটি হলে তাৎক্ষণিকভাবে দৃষ্টি কমে যায়। এক থেকে ছয় মাসের মধ্যে অনেকের দৃষ্টির আবার উন্নতি হয়। কারও কারও বেলায় যদিও স্থায়ী দৃষ্টি সমস্যা দেখা দিতে পারে।
আপনার মেয়ের দৃষ্টি সমস্যা দেখা দিয়েছে সূর্যগ্রহণের এক বছর পর। এটি সাধারণ দৃষ্টি সমস্যা, যাকে আমরা বলি মায়োপিয়া। আপনি একজন চক্ষুবিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আপনার মেয়ের চশমার প্রয়োজন হবে।
পরামর্শ দিয়েছেন—ডা. ছায়েদুল হক
চক্ষু বিশেষজ্ঞ, শ্যামলী, ঢাকা
মেডিসিন