শীতে হঠাৎ তাপমাত্রা অনেক কমে গেলে নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। এসবের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো হাইপোথারমিয়া বা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হ্রাস।
আমাদের শরীরের ভেতরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট। দীর্ঘ সময় পর্যাপ্ত প্রতিরোধব্যবস্থা ছাড়া তীব্র ঠান্ডায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমে ৯৫ ডিগ্রিতে নেমে যেতে পারে। এতে মৃত্যুর ঝুঁকিও আছে।
হয়তো ভাবছেন, এ দেশে আর কত ঠান্ডাই বা পড়বে, বরফ তো আর পড়বে না! কিন্তু কিছু ঝুঁকিপূর্ণ মানুষ এখানকার শীতেই হাইপোথারমিয়া অবস্থায় চলে যেতে পারে। যেমন: বৃদ্ধ ও নবজাতক, ছিন্নমূল ও গৃহহীন মানুষ, ডায়াবেটিসজনিত স্নায়বিক জটিলতা রোগী, অ্যালকোহলে আসক্ত ব্যক্তি ও মানসিক রোগীরা।
তীব্র ঠান্ডায় লোম খাড়া হয়ে ওঠে, শরীর কাঁপতে থাকে। এর মাধ্যমে মাংসপেশি ও ত্বক তাপ উৎপন্ন করতে চেষ্টা করে। কিন্তু অভ্যন্তরীণ তাপমাত্রা কমতে থাকলে এই স্বাভাবিক কাঁপুনিও থেমে যেতে পারে। তখন শ্বাস-প্রশ্বাস ও হৃৎস্পন্দনের ধীরগতি, কথা জড়িয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।
ঠান্ডাজনিত অসুস্থ রোগীকে উষ্ণতর স্থানে নিয়ে যেতে হবে। কুয়াশা বা বৃষ্টিতে ভেজা ঠান্ডা কাপড়চোপড় খুলে শুষ্ক গরম কাপড় পরিয়ে দিন। তারপর গরম কম্বল বা কাঁথা দিয়ে ঢেকে দিন, পায়ে মোজা ও হাতে দস্তানা পরিয়ে দিন। গরম তরল, যেমন: চা, হালকা গরম পানি বা স্যুপ পান করতে দিন। রোগীর হৃৎস্পন্দন ও নিশ্বাসে সমস্যা মনে হলে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ডা. আ ফ ম হেলালউদ্দিন
মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
>স্বাস্থ্যবটিকা®ব্রোনস্মিথ
কিলেশন থেরাপি দিয়ে কী কী সমস্যায় উপকার পাওয়া যায়?
কিলেশন থেরাপি প্রয়োগ করে অ্যানজাইনার (হৃৎপিণ্ড) ব৵থা, পায়ের দুর্বলতা, কোলেস্টেরলের উচ্চ মাত্রা, মানসিক বিভ্রান্তি এবং মস্তিষ্কে রক্ত সঞ্চালনকারী ধমনিগুলোর রোগ আর্থেরোক্লেরোসিস ইত্যাদি সারানো যেতে পারে।
‘স্বাস্থ্যবটিকা’রলক্ষ্যরোগনির্ণয়গোছেরকিছুনয়