স্বাস্থ্য জিজ্ঞাসা
হাঁটাহাঁটির সময় চোখ দিয়ে হালকা পানি ঝরে, কী করতে পারি?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।
প্রশ্ন
আমার বয়স ২৫ বছর।সকালে যখন সাইকেল চালাই বা হাঁটাহাঁটি করি, তখন চোখ দিয়ে হালকা পানি ঝরে। মাঝেমধ্যে চোখ ব্যথা করে, চোখের সাদা অংশ কিছুটা লাল বর্ণের হয়ে যায়, চোখ ফুলে যায়। আবার কিছু সময় পর ঠিকও হয়ে যায়। চোখের এই সমস্যার জন্য কী করতে পারি?—সুদীপ ঘোষ
পরামর্শ
শীতের এই সময়টায় বাতাসে আর্দ্রতা কম থাকে। এ কারণে খুব সহজেই চোখের পানি বাষ্পীভূত হয়ে যায়। এ জন্য চোখে শুষ্কভাব কাজ করে। সাময়িক এই শুষ্কতার প্রতিক্রিয়াতেই চোখ একটু লালচে ভাব হয়, পানি ঝরে, অনেক সময় চোখ চুলকাতে পারে, একটু জ্বালাপোড়াও হতে পারে। এ অবস্থায় সাইকেল চালানোর সময় হেলমেট এবং প্রটেক্টিভ গ্লাস ব্যবহার করতে হবে। খুব বেশি অসুবিধা না হলে ড্রপ ব্যবহারের প্রয়োজন নেই।
পরামর্শ দিয়েছেন—ডা. মো. ছায়েদুল হক, চক্ষু বিশেষজ্ঞ
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫