আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি

কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

আমার এক প্রিয় মাসিমা আছেন। তিনি জনপ্রিয় কথক নবনীতা চৌধুরীর মা। এই মাসিমা ফলিত পদার্থবিজ্ঞানে মাস্টার্স করার পরও কোনো পেশায় না গিয়ে নিজেকে উৎসর্গ করেছেন নিজের সংসারে। তাঁর তিন সন্তান আজ জীবনে সুপ্রতিষ্ঠিত। মাসিমার সিদ্ধান্ত ভুল না ঠিক, সে বিচারের অধিকার আমাদের নেই। আমরা শুধু দেখে যাই। জয় হোক।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

এ সপ্তাহে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গানটি শুনুন: কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ...।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

কোনো সমস্যা দেখলে কিছু পড়াশোনা করুন। সমাধানের উপায় একটা না একটা পেয়েই যাবেন।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

কর্কট চিন্ময়কে বলছি, অন্য অনেক কর্কটের তুলনায় আপনি এখন বেশ কিছুটা ভালো থাকবেন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

চলতি সপ্তাহে সিংহের অবস্থান টপ অব দ্য চার্টে। অর্থাৎ সিংহের এখন পৌষ মাস। যদিও বর্তমান মাসটা পৌষ নয়।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

কন্যার তো সামনেই সাফল্য। তাহলে এত ভাবনা কিসের?

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

যাঁরা অ্যাপ তৈরি করেন, তাঁদের প্রতি আমার আল আমীনের একটি প্রস্তাব: কৃষিপদ্ধতির ওপর এমন একটি অ্যাপ নির্মাণ করুন, যাতে যেকোনো কৃষক ফসল বোনা থেকে শুরু করে সব কাজ সম্পর্কে ধাপে ধাপে জেনে নিতে পারেন। আসুন, আল আমীন ভাইকে আমরা একটা ধন্যবাদ জানাই।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

আমাদের বড় নদী।...চিকচিক করে বালি কোথা নাই প্যাক, হাঁসগুলো ডেকে যায় প্যাঁক প্যাঁক প্যাঁক।...এর অর্থ বৃশ্চিকের সামনে সুদিন।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

আপনার লক্ষ্যমাত্রা থাকুক শতভাগ। কিন্তু জীবনে সবকিছুর শতভাগ কেউ আশা করতে পারে না। এই কথা মনে রেখে সপ্তাহ কাটান।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি শুনুন: তন্দ্রাহারা রাত ওই জেগে রয়, তুমি শুধু মোর কাছে নেই এ সময়।...

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

এ সপ্তাহে আপনি হয় জিতবেন, নয় হারবেন।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

আমার লেখা ভাগ্য জানার উপায় বইটি সংগ্রহ করুন। এর মধ্যে আপনি ধ্যানচর্চাবিষয়ক কিছু কথা পাবেন, সেটা মন দিয়ে পড়ুন। আপনার কাজে লাগবে।