আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (১২ জুলাই ২০২৩)

রাশিফলগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আসতে চলেছে। রোমান্স ও বিনোদন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ে পরিবর্তন সুফল বয়ে আনতে পারে। আপনি একজন চাকরিপ্রত্যাশী হয়ে থাকলে আজ আপনার জন্য সুখবর আছে। দূরের যাত্রা শুভ।

মিথুন (২২ মে-২১ জুন)

বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। তীর্থ ভ্রমণ শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। পাওনা আদায়ে অগ্রগতি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। জমি কিংবা অ্যাপার্টমেন্ট কিনতে আগ্রহী হলে আজ প্রাথমিক উদ্যোগ নিতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। বেকারদের কারও কারও ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।