আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (২৫ জুন ২০২৩)

রাশিফল গ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। আর্থিক লেনদেন শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

মিথুন (২২ মে-২১ জুন)

চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যা সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। আর্থিক লেনদেন শুভ। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সুখবর বয়ে আনতে চলেছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আর্থিক লেনদেন শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ স্থগিত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।