আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (২০ জুন ২০২৩)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

রাশিফলগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষাসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হতে পারে। কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

মিথুন (২২ মে-২১ জুন)

ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্য পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। জমিজমা–সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনীতি থেকে দূরে থাকুন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাত্রাপথে সতর্ক থাকুন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

কর্মস্থলে কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। আর্থিক লেনদেন শুভ। খেলাধুলার জন্য বিদেশে পুরস্কৃত হতে পারেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার প্রচেষ্টায় সফল হবেন। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরি পেতে পারেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনি একজন চাকরিপ্রত্যাশী হয়ে থাকলে আজ আপনার জন্য সুখবর আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।