আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (১০ আগস্ট ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

মিথুন (২২ মে—২১ জুন)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকলে আজ আপনার জন্য সুখবর আছে। দূরের যাত্রা শুভ।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে পড়ালেখার প্রচেষ্টা সফল হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

আরও পড়ুন

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ হঠাৎ করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। জনসংযোগ ও প্রচারের কাজের সাফল্যের দেখা পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আপনি একজন চাকরিপ্রত্যাশী হয়ে থাকলে আজ আপনার জন্য সুখবর আছে। তীর্থভ্রমণ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

আরও পড়ুন

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনি একজন চাকরিপ্রত্যাশী হয়ে থাকলে আজ আপনার জন্য সুখবর আসতে চলেছে। রোমান্স ও বিনোদন শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।