আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (১৭ জুন ২০২৩)
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর অপেক্ষা করছে। চাকরিতে কারও কারও শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আপনি অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন নাটক বা ছায়াছবির জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরে যাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে আপনার ওপর কর্তৃপক্ষের সুনজর পড়তে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
চাকরিতে কারও কারও শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাওয়া সহজ হবে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনীতি থেকে দূরে থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।