আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (২১ মে ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে প্রতিকূল পরিবেশেও সাফল্যের সুবাতাস পাবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আপনার ব্যবসায়িক উদ্যোগ আজ নতুন মাত্রা পেতে চলেছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অগ্রগতি হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তত্পরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। দূরের যাত্রা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভের দেখা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনীতি থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। আর্থিক লেনদেন শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরে যাওয়ার সম্ভাবনা আছে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাওয়া সহজ হবে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভের দেখা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার প্রচেষ্টায় সফল হতে পারেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায়ে অগ্রগতি হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। বেকারদের কারও কারও বিদেশে পাড়ি জমানোর প্রচেষ্টা সফল হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।