আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (১৬ আগস্ট ২০২৩)
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের পাল্লা ভারী করতে সক্ষম হবেন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। ফেসবুকে কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কর্মস্থলে প্রতিপক্ষ আজ সক্রিয় থাকলেও আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। আর্থিক লেনদেন শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মন উসকে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সুখবর বয়ে আনতে চলেছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।