আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (১১ জুলাই ২০২৩)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। চাকরিপ্রত্যাশীদের কারও কারও ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। তীর্থ ভ্রমণ শুভ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য বড় ধরনের স্বীকৃতি পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়েও অগ্রগতি হবে। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো কাজের সন্ধান পেতে পারেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে।
মিথুন (২২ মে-২১ জুন)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। চাকরিপ্রত্যাশীদের কারও কারও ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। তীর্থ ভ্রমণ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের পাল্লাও ভারী হতে শুরু করবে। চাকরিপ্রত্যাশীদের কারও কারও জন্য আজ সুখবর আছে। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক লেনদেন শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। আজ হঠাৎই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে পড়ালেখার প্রচেষ্টা সফল হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আর্থিক লেনদেন শুভ। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন।