আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (১ জুন ২০২৩)

রাশিফল
গ্রাফিকস: প্রথম আলো

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মিথুন (২২ মে-২১ জুন)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। ভাইবোনের সঙ্গে অবনতিশীল সম্পর্কের উন্নতি ঘটতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আজ হঠাৎই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। আজ হঠাৎই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পারেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। আপনার প্রেমিকমন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে এগোন। রাজনীতি থেকে দূরে থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনীতিতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে।