আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (১২ মে ২০২৩)

রাশিফলগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

শিক্ষার্থীদের কেউ কেউ উচ্চশিক্ষায় আশানুরূপ সুফল লাভে সক্ষম হবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

বিদেশযাত্রার ক্ষেত্রে পদ্ধতিগত জটিলতার অবসান হতে পারে। রাজনৈতিক পরিমণ্ডলে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন)

কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে চলেছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছে সুখবর পেয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রোমান্স ও বিনোদন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনীতি থেকে দূরে থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। রোমান্স ও বিনিয়োগ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের সহায়তা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।