আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (৬ জুলাই ২০২৩)

রাশিফলগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে।

মিথুন (২২ মে-২১ জুন)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক–প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হতে পারেন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমিক–প্রেমিকার জন্য আজ চমকপ্রদ সুখবর অপেক্ষা করছে। আর্থিক লেনদেন শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বেকারদের কারও কারও খণ্ডকালীন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অগ্রগতি হবে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ফাটকা ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের পাল্লাও একটু একটু করে ভারী হতে শুরু করবে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। যাত্রাপথে সতর্ক থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করার আগে ব্যবসার ধরন ভালোভাবে বুঝে নিন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। আর্থিক লেনদেন শুভ।