আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (১৫ জুলাই ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। পাওনা আদায় হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আসতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

মিথুন (২২ মে-২১ জুন)

পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়র সহায়তা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অগ্রগতি হবে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। তীর্থভ্রমণ শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায়েও অগ্রগতি হবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়েও অগ্রগতি হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

চাকরিতে কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলুন। এতে দিন শেষে আপনিই লাভবান হবেন। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।