আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (১৪ জুন ২০২৩)
মেষ (২১ মার্চ- ২০ এপ্রিল)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক তত্পরতা শুভ। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ স্থগিত হতে পারে। বেকার কারও জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে পারে। প্রেমিক-প্রেমিকার কাছে আজ শুভ দিন। যাত্রাপথে সতর্ক থাকুন, চোখ–কান খোলা রাখুন।
মিথুন (২২ মে-২১ জুন)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ হঠাৎ করে হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ভাইবোনের সঙ্গে খারাপ সম্পর্কের উন্নতি ঘটতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি হলে সেটার অবসান হবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফল অর্জনে সক্ষম হবেন। বেকারদের অনেকেরই কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
চাকরি পরিবর্তন কারও জন্য সুফল বয়ে আনতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য বা ছবি আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। আর্থিক লেনদেন শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পরিবারের বয়স্কা কারো রোগমুক্তি ঘটতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ হঠাৎ করে হাতে টাকাপয়সা চলে আসতে পারে। জমিজমা–সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরে যাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ের অগ্রগতি হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।