আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (১৫ মে ২০২৩)

গ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ (২১ মার্চ- ২০ এপ্রিল)

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব আসতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মিথুন (২২মে-২১ জুন)

চাকরিতে কেউ কেউ কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

শিল্পকলা কিংবা সাহিত্যে অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাছে অগ্রগতি হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বেদখল হয়ে যাওয়া জমি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি হতে পারে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

চাকরিতে কেউ কেউ কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে চলেছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।