আপনার রাশিফল: দিনটি আজ যেমন যাবে (৭ আগস্ট ২০২৩)
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল–২১ মে)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক–প্রেমিকার জন্য আজ সুখবর আছে।
মিথুন (২২ মে–২১ জুন)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বেকারদের কারও কারও বিদেশে পাড়ি জমানোর প্রচেষ্টা সফল হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কর্কট (২২ জুন–২২ জুলাই)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্ত ঘটতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। আর্থিক লেনদেন শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমিক–প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিনশেষে আপনিই লাভবান হবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই থাকবে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিবারেরর বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। রোমান্স ও বিনোদন শুভ।
মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
ফাটকা ব্যবসায়ে বুঝে শুনে বিনিয়োগ করুন। চাকরিপ্রত্যাশীদের কারও কারও জন্য আজ সুখবর আসতে চলেছে। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে।
কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। আজ হঠাৎই হাতে টাকাপয়সা আসতে পারে। প্রেমিক–প্রেমিকার জন্য বিশেষ শুভ।