আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (১ মে ২০২৩)
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে চলেছে। আজ হঠাৎ হাতে টাকাপয়সা চলে আসতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন।
মিথুন (২২ মে-২১ জুন)
দিনের শুরু থেকেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজি ভাব বিরাজ করবে। আজ হঠাৎ কর্মস্থলে প্রতিকূল পরিবেশ আপনার পক্ষে চলে আসতে পারে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাত্রাপথে সতর্ক থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে কারও কারও জন্য আজ সুখবর আছে। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনের শুরুতে আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। চাকরিতে কারও কারও শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রচেষ্টা সফল হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে চলেছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।