আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (৩০মে, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। আজ হঠাৎ হাতে টাকাপয়সা চলে আসতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মিথুন (২২ মে-২১ জুন)

ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে পারে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ফাটকা ব্যবসায় অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করা সমীচীন হবে না। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। আর্থিক লেনদেন শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে। চাকরিতে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রচেষ্টা সফল হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করা সমীচীন হবে না। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।