আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (২৯ জুন ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিফল
গ্রাফিকস: প্রথম আলো

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। প্রেমিক–প্রেমিকার মনের আকাশে জমে থাকা মেঘ আজ দূর হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

মিথুন (২২ মে-২১ জুন)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক–প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করার আগে দ্বিতীয়বার ভাবুন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমিক–প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে দিনটি শুরু হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পারিবারিক প্রয়োজনে অন্যের সঙ্গে আজ আপস করতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমিক–প্রেমিকার জন্য আজ সুখবর আছে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।