আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (৯ আগস্ট ২০২৩)

রাশিফল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

কর্মস্থলে বসের মন রক্ষা করে চলতে পারলে দিনশেষে আপনিই লাভবান হবেন। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। ফাটকা ব্যবসায় লাভের দেখা পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন।

মিথুন (২২ মে-২১ জুন)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। জনসংযোগ ও প্রচারেরর কাজে সফল হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে দিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আপনি একজন চাকরিপ্রত্যাশী হয়ে থাকলে আজ আপনার জন্য সুখবর আসতে চলেছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলুন, এতে আপনি লাভবান হবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। রোমান্স ও বিনোদন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।