আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (২০ মে ২০২৩)

রাশিফলগ্রাফিকস: প্রথম আলো

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রচেষ্টা সফল হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

মিথুন (২২ মে-২১ জুন)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

শিল্পকলা কিংবা সাহিত্যের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ স্থগিত হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের সহযোগিতা পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ একাধিক সূত্র থেকে অর্থাগম ঘটতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।