আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে
পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’
বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। —কাওসার আহমেদ চৌধুরী
মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল।
ভর # ৬ > মেষ একটি আকর্ষক রাশি। এই রাশির মহিলা ও পুরুষেরা নিজের অজান্তে অন্যকে আকর্ষণ করেন। চলতি
সপ্তাহে মেষ অন্যের আকর্ষণ একটু এড়িয়ে চলবেন।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
মধ্যম পন্থাই সবচেয়ে ভালো পন্থা। এ সপ্তাহে কোনো ব্যাপারে চরম পন্থা গ্রহণ করবেন না।
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
মিথুনের সামনে সাতটি উজ্জ্বল দিন। খুব মন খুলে চলুন। অতিথি পেলে ভালোভাবে আপ্যায়ন করুন।
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই।
ভর # ২ > কী, আমার দিকে অমন চোখ মটমট করে তাকাচ্ছেন কেন? সপ্তাহ তো আপনার শুভই রয়েছে।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >
সিংহ নারী ও পুরুষ রাশি অনুযায়ী অত্যন্ত শক্তিশালী। এ সপ্তাহে তারা তাদের নেতৃত্বগুণের প্রতিফলন ঘটাবে। সিংহের
নেতৃত্বে অন্যরা উপকৃত হবে। তবে, সিংহকে রাগটা একটু সামলে চলতে হবে।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর।
ভর # ২ > চলতি সপ্তাহ আপনার খানিকটা ‘গলাচিপা’ অবস্থার মধ্য দিয়ে কাটতে পারে। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
কে আপনাকে সত্যিকার ভালোবাসে—এ সপ্তাহে এরই পরীক্ষা হবে। কাজেই আপনি সতর্ক চোখ রেখে চলবেন।
বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর।
ভর # ৭ > বৃশ্চিককে অনেক সময় দুর্বোধ্য বলা হয়, কেননা কথা দিয়ে সে সব সময় সবকিছু বোঝাতে চায় না বা পারে না।
চলতি সাত দিন বৃশ্চিককে তাই একটু মন খুলে কথা বলতে হবে। সপ্তাহ শুভ রয়েছে।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর।
ভর # ৯ > নদীরে, একূল গেলে অকূল তুমি গড়ো/ যার একূল-ওকূল দুকূল গেল তার লাগি কী করো?
মকর Capricorn
২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >
মন স্থির রাখুন, আপনি সব পাবেন। সপ্তাহ চমৎকার কাটবে।
কুম্ভ Aquarius
২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
ধৈর্যের কাছে সবকিছুই হার মানে। কাজেই লাগে রাহো মুন্না ভাই! জয় তোমার হবেই।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
সুনীল গঙ্গোপাধ্যায় নিজেকে সবকিছুর ওপরে একজন কবি ভাবতে ভালোবাসতেন। এ সপ্তাহে আপনার মধ্যেও প্রবল
কবিত্বভাব জাগ্রত হতে পারে।