আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
চলতি সপ্তাহে ভালো এবং মন্দের ব্যবধান একটু স্পষ্ট করে বোঝার চেষ্টা করুন। কেননা, এর ওপরই নির্ভর করছে আপনার সাপ্তাহিক সাফল্য।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
যদি বন্ধু ও শত্রুর কথাই বলেন, শত্রুতা সৃষ্টি করা অপেক্ষাকৃত সহজ। অপরপক্ষে, বন্ধুত্ব মানুষের শক্তিকে বাড়িয়ে দেয়। বন্ধু সৃষ্টি করার কাজে হাত দিন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
আগেও বলেছি, নতুনকে বরণ করে নিতে আমরা সবাই একটু ভয় পাই। চলতি সপ্তাহে আপনি এই ভয়টাকে দূর করুন। ভয়ের কিছু নেই।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে অযথা দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার কাজে আপনি সফল হবেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহর ভালোমন্দ বর্তমান সপ্তাহে তাঁর তীক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতার ওপর নির্ভর করবে। যেকোনো কিছু ভালোভাবে বিশ্লেষণ করুন, তারপর সিদ্ধান্ত নিন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এ সপ্তাহে আপনি নিজের শক্তির ওপর ভর করে দাঁড়াতে পারবেন। ভয়ের কিছু নেই। সামনে অগ্রসর হোন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
চলতি সপ্তাহে আপনি একটু মানসিক দ্বন্দ্বে ভুগতে পারেন। তবে এই দ্বন্দ্বের কোনো ভিত্তি নেই। মনে জোর রাখুন। সামনে চলুন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এ সপ্তাহে কারও সঙ্গে আপনার মান-অভিমানের পালা চলবে। অন্যের প্রতি সংবেদনশীল হোন। সপ্তাহ আপনার ভালো কাটবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
রবীন্দ্রনাথের গান স্মরণ করুন: নাই নাই ভয়/ হবে হবে জয়। এই গানটির মধ্যেই রয়েছে আপনার সাপ্তাহিক শুভ বার্তা।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কিছুটা আনন্দের মধ্যে গা ভাসিয়ে দিন। কাজ মানেই আনন্দ। কাজে মন দিন। আনন্দ পাবেন, সাফল্যও পাবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কাউকে গায়ে পড়ে কৈফিয়ত দিতে যাবেন না। আগে নিজে দেখুন আপনি সঠিক পথে চলছেন কি না? শুভ হোক।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
কোনো কাজে অনর্থক তাড়াহুড়ো করবেন না। ধীরে অগ্রসর হোন। সাফল্য আপনার কাছে ধরা দেবে। শুভ হোক আপনার!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী