আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বাংলা ‘ফ’ অক্ষরের উচ্চারণটা যাঁরা জানেন—তাঁরা জানেন, লিখে বোঝাতে পারব না। যা-ই হোক, আমি কলকাতার অনেক লোকের মুখেও এই অক্ষরটির ভুল উচ্চারণ শুনেছি। ভুল উচ্চারণ কখনোই কাম্য হতে পারে না। ভুল উচ্চারণ একটা বাজে রুচির পরিচয় দেয়। শুদ্ধ উচ্চারণে কথা বলুন। শুদ্ধ রুচির চর্চা করুন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
ঠান্ডা পড়তে শুরু করেছে, এ সময়ে মেজাজটাকেও পারলে ঠান্ডা রাখুন। এতে লাভ ছাড়া ক্ষতি কিছু নেই।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
চলতি সময়ে আপনার একটা ভ্রমণ হওয়ার কথা ছিল। হয়ে গেল কি না, জানি না। না হলে হওয়ার সম্ভাবনা আছে। এই ভ্রমণ থেকে ভালো লাগা আসবে, বলা বাহুল্য।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে কর্কট অনেকটা গতানুগতিকভাবে দিন কাটাবেন। তাহলেও সপ্তাহ তাঁর খারাপ যাবে বলা যায় না।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এ সপ্তাহে সিংহ কমপক্ষে একটি শুভ সংবাদ পাবেন। পেলে তা জ্যোতিষীকে জানাতে ভুলবেন না।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কথায় আছে: মৌনতা সম্মতির লক্ষণ। কিন্তু সব সময়ই কি তা ঠিক? অনেক সময়ই আমরা তো মৌন প্রতিবাদও করে থাকি। চলতি সপ্তাহে কেউ মুখে কিছু না বলে আপনার বিরোধিতা করছে কি না, ভেবে দেখুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
জীবনটা একটা প্লাস–মাইনাসের খেলা। এখানে কিছু প্লাস থাকে, কিছু মাইনাস থাকে। বাস্তববাদী হন, বাস্তবতাকে মেনে নিন, আপনি জিততে পারবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বুদ্ধি এবং আলোচনার প্রয়োগ দ্বারা পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান সম্ভব। চলতি সপ্তাহে এর একটা প্রমাণ পাবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আত্মা বলে কিছু আছে কি না—জানি না, তবে আত্মার আনন্দ বলে কিছু একটা তো নিশ্চয়ই আছে। আত্মাকে আনন্দ দিন, আনন্দে থাকুন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
হাসিমুখ হচ্ছে আপনার বিজয় পতাকা। মুখের হাসিকে বাঁচিয়ে রাখুন। আপনার ব্যক্তিগত বিজয়কে চিরস্থায়ী করুন। মনে রাখবেন: ডু নট লিভ আন্ডার দ্য ফ্ল্যাগ অব ডিফিট। পরাজয়ের পতাকাতলে জীবন কাটাবেন না।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
সবকিছু তো আপনার ভালোই আছে। অযথা মুখ প্যাঁচার মতো করে রাখবেন না। হাসিমুখে থাকুন, আনন্দে থাকুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
এই শীতে কুয়াশা যেমন আছে, তেমনই ঝিলিমিলি রোদের সম্ভাবনাও আছে। কোনটা আপনার ভালো লাগবে—জানি না। যেটা ভালো লাগে বেছে নিন।