আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বানর দুহাতে খায়। পশ্চিমারাও খাবার খেতে দুহাত ব্যবহার করে। যদিও তা ছুরি-কাঁটা দিয়ে। ১৯৮০-এর দশকে আমার মেজ ভাই ননী চৌধুরী লন্ডনে একটি রেস্তোরাঁ খোলেন। রীতি ভঙ্গ করে সেটি উদ্বোধন করতে আসেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর, যিনি পূর্বসূত্রেই আমার ভাইয়ের বন্ধু ছিলেন। ডিনার খেতে বসে জন মেজর বললেন: তোমাদের দেশে তোমরা যে হাত দিয়ে খাবার খাও, সেটা কি একটু অস্বাস্থ্যকর নয়? আমার ভাই দমবার পাত্র নন। বললেন: দেখুন, এই ডান হাতটা আপনি ঘষে-মেজে পরিষ্কার করুন, জীবাণুমুক্ত করুন, তারপর খান। এটা অস্বাস্থ্যকর হবে কেন? দিন দশেক আগে থেকে আমার রেস্তোরাঁ চালু হয়েছে। এই যে ছুরি-কাঁটাগুলো দিয়ে আপনি খাচ্ছেন, আপনার কি একটুও অস্বস্তি হচ্ছে না? জন মেজর হেসে বললেন: তা বটে, তোমার কথায় যুক্তি আছে। প্রিয় মেষ, যুক্তি দিয়ে কথা বলুন। যুক্তির কাছে সবাই পরাজিত হতে বাধ্য।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
এক জায়গায় একটা সংগীতানুষ্ঠান হচ্ছে। একজন এসে ব্যবস্থাপকের কাছে অংশগ্রহণের অনুমতি চাইলেন। ব্যবস্থাপক জিজ্ঞেস করলেন: গান-বাজনা শিখেছেন? উত্তর: না। প্রশ্ন: চিৎকার করতে পারেন? উত্তর: হ্যাঁ। কত জোরে? উত্তর: অনেক জোরে। প্রশ্ন: লাফাতে পারেন? হ্যাঁ পারি। তাহলে চলে আসুন। প্রিয় বৃষ, গান-বাজনা যদি করতেই হয়, আগে ব্যাপারটা শিখে নিন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
আশা করি, জীবন এখন অনেকটা মসৃণ হয়েছে। এবার আর দ্বিধা নয়, সাহস ও আনন্দ নিয়ে সামনে এগিয়ে চলুন। জীবনটাকে নিজের মতো করে নিন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কে বলে টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না! আমি তো বলি, টাকা থাকলে শান্তি স্টোরসে শান্তিও কিনতে পাওয়া যায়। অর্থ উপার্জন বাড়ান এবং ভালো থাকুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ রাশির নারী-পুরুষের এখন সুসময়। মনে উৎসাহ-আনন্দ এবং আত্মবিশ্বাস নিয়ে সামনে চলুন। শুভ হোক!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যা নারী-পুরুষের মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, তা হচ্ছে তার জ্বালানিশক্তি। চলতি সপ্তাহে এই জ্বালানিশক্তিটি বেশি করে ব্যবহার করুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
সাফল্যের যে আনন্দ—সেটা অন্যের সঙ্গে ভাগ করে নিন। সপ্তাহ শুভ।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
সমাজে আমরা কেউ বিচ্ছিন্ন নই। আমরা একে অপরের হাত ধরে আছি। কাজেই হতাশ হওয়ার কিছু নেই। সাফল্য আসবে, আনন্দ আসবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ভয় হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। সংকটের মুখে ভয় পেলেন, তো গেলেন। সাহসী হোন, সামনে চলুন। মঙ্গল হোক!
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
সপ্তাহটি সব মকরের জন্যই শুভ। তবে বিবাহিত মকর নারী-পুরুষকে বলছি, এমনভাবে চলুন, যাতে কোনো অবস্থায়ই আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
পরিকল্পনা করুন। তবে অতিরিক্ত পরিকল্পনাটা বুদ্ধিমানের কাজ নয়। ওতে পরিকল্পনা বাস্তবায়নের সাহস কমে যায়। শুভ হোক!
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
প্রিয় মীনের দিনগুলো আশা করি ভালোভাবেই কেটে যাচ্ছে। কামনা করি, আপনার সৌভাগ্য দীর্ঘস্থায়ী হোক।